ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাশিয়ানীতে সরকারি জমি ফাঁকা থাকলেও ব্যক্তি মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ৩১, ২০২৫
  • 101 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার – গোপালগঞ্জ।

 

 

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আন্দারকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিকল্পনাহীনভাবে এবং সরকারি জমি থাকার পরও ব্যক্তি মালিকানাধীন জায়গায় জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় এক কন্ট্রাক্টর আলম কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করে সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। জায়গার প্রকৃত মালিকরা বাধা দিলে কন্ট্রাক্টর আলম তাদের হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যান। এ বিষয়ে ভুক্তভোগীরা কাশিয়ানী উপজেলার ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছেন। একই সঙ্গে রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জের কাছেও আইনি সহায়তা চেয়ে আবেদন করেছেন বলে জানান তারা।

ভুক্তভোগীরা আরও বলেন, কেবল জমি দখলই নয়, কন্ট্রাক্টর আলম জোরপূর্বক লাগানো গাছ কেটে ফেলেছেন এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা ভরাট করছেন। ঘটনার বিষয়ে কন্ট্রাক্টর আলমের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সরকারি জমি ফাঁকা থাকা সত্ত্বেও সংখ্যালঘু মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ, হুমকি ও অবৈধ বালু উত্তোলনের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪