ঢাকা   ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কাশিয়ানীতে সহিংসতায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুলাই ২৬, ২০২৫
  • 136 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার- বিশেষ প্রতিনিধি:

 

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কাশিয়ানী থানার এসআই নাসির উদ্দীন বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে, ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায়।

ওসি কামাল হোসেন জানান, “গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪