ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কু‌ড়িগ্রামের উলিপুরে চর দখল‌ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে দরবেশ আলী (৫২) নামের একজন নিহত

Mizanur
  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫
  • 92 শেয়ার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম ।

 

র‌বিবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে। নিহত দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে।বিষয়‌টি নি‌শ্চিত করেছেন উলিপুর থানার ও‌সি জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উলিপুর উপজেলার দলদ‌লিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২০০ একর চর নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সবুর মিয়া ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কয়েক‌ দিন আগেও দুই গ্রু‌পের মারামা‌রির ঘটনা ঘটে। এরই জেরে আজ দুপু‌রে চর দখলের চেষ্টা কর‌লে দুই গ্রুপের মধ্যে সংঘ‌র্ষ হয়। এতে সবুর গ্রু‌পের দর‌বেশ আলী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় উভয় প‌ক্ষের অন্তত ১০ জন আহত হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

দলদ‌লিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুজ্জামান মিয়া জানান, চর‌টি প্রায় ২০০ একর বিস্তীর্ণ। এটি মূলত খা‌স (সরকা‌রি) জমি। প্রতিবছর চর‌টি‌ ঘিরে দুই গ্রুপের সং‌ঘর্ষ ঘটে। আজকেও (র‌বিবার) চর দখলকে কে‌ন্দ্রে ক‌রে সংঘ‌র্ষে দর‌বে‌শ আলী না‌মে একজন মারা গে‌ছেন। তিনি সবুরের খা‌লাতো ভাই।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, ‘লাশ উদ্ধার ক‌রে ময়নাত‌দ‌ন্তের জন্য ম‌র্গে পাঠা‌নো হ‌বে। এ বিষ‌য়ে মামলার প্রস্তু‌তি চল‌ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪