ঢাকা   ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে আনন্দ উল্লাসে রথ যাত্রা উদযাপন- কঠোর নিরাপত্তায় কাজ করেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২৭, ২০২৫
  • 128 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামে সনাতন ধর্মালম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান রথ যাত্রা সুষ্ঠুভাবে উদযাপিত হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে রথ যাত্রা শুরুর আগে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৭ জুন) বিকেলে জেলা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়া হতে রথ যাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে। জেলা প্রশাসন ও সেনা সুত্রে জানা গেছে, জেলা প্রশাসক নুসরাত সুলতানার নির্দেশনায় রথযাত্রা নির্ভিগ্নে পালন করতে নির্বাহী মেজিস্ট্রেট, পুলিশ ও রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেড এর অধিনস্থ বিজয়ী বাইশ কুড়িগ্রাম জেলায় সর্বাত্তক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেছে। হিন্দু ধর্মালম্বিদের উদযাপিত রথ যাত্রায় যে কোন রকম নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিয়োজিত আছে।

২৭ জুন ২০২৫ থেকে ৫ জুলাই ২০২৫ পর্যন্ত যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য সেনাবাহিনী সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রথযাত্রায় আসা সুজন মোহন্ত বলেন, অনান্য বছরের চেয়ে এ বছর আশঙ্কা ছাড়াই নির্বিঘ্নে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রথ যাত্রা উদযাপন করতে পারলাম।এ যাত্রায় সকলের মঙ্গল হোক এ প্রার্থনা করছি। কুড়িগ্রাম অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার দাউদ উজ জামান আরাফাত বলেন,রথযাত্রায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।সুন্দর সুশৃঙ্খলভাবে রথ যাত্রা সম্পন্ন হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলায় সকল ধরনের নিরাপত্তায় কয়েকজন নির্বাহী মেজিস্ট্রেট,পুলিশ ও সেনাবাহিনী নিয়োজিত আছে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্রশাসন সব সময় তৎপর আছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪