ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মীদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, জুন ২২, ২০২৫
  • 84 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে, কোভিট- ১৯ এর সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে কমিউনিটি নেতা, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ফোরামের সদস্য এবং যুব ফোরাম সদস্য সহ স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুর  ১২টায় কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসের সভা কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার কার্যালয়ের সহকারী সার্জন ডাঃ জেবা নূর-ই-আশিকী এর সভাপতিত্বে এ সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদাত শাহরিয়ার।আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র, সাগর ইসলাম ।

উক্ত সভায় বাল্যবিবাহ রোধে ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে, কোভিট- ১৯ এর সচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গু প্রতিরোধে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪