ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে গাঁজাসহ নারী আটক

Mizanur
  • প্রকাশিত : সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
  • 72 শেয়ার

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম।

 

গাঁজাসহ মুন্নি আকতার (২৯) নামের এক নারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার রৌমারী উপজেলায় অভিযাকুড়িগ্রামেন চালিয়ে উপজেলা মোড় সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক মুন্নি পল্লবি থানার চান্দারটেক বস্তির শাহজাদা হোসেনের কন্যা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরের দিকে আটক ওই নারী ব্যাগে করে ১৩ কেজি গাঁজা নিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে রৌমারী উপজেলার মোড় থেকে সিএনজিযোগে টাঙ্গাইল জেলার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় সিএনজি স্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে তল্লাশি করে পুলিশ । এ সময় ব্যাগে থাকা ১৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর হোসেন বলেন, ১৩ কেজি গাঁজাসহ মুন্নী আকতার নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪