ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে নানান আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৭, ২০২৫
  • 111 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামে কালবেলার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী এবং ৪ র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । কুড়িগ্রাম কালীবাড়ি সংলগ্ন কালবেলা অফিসে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর আয়োজনে র‍্যালিটি কালীবাড়ি হতে কুড়িগ্রাম সুপার মার্কেটে প্রদক্ষিণ করে। পরে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে উপস্থিত ছিলেন, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম বেবু সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম, মোঃ আবু বকর সিদ্দিক সাবেক মেয়র কুড়িগ্রাম পৌরসভা, মো: শরিফ উদ্দিন রিন্টু সাবেক অধ্যক্ষ মজিদা আদর্শ ডিগ্রী কলেজ, এডভোকেট আশরাফ আলী অতিরিক্ত পিপি জজকোর্ট কুড়িগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবেলা কুড়িগ্রাম জেলা প্রতিনিধি,সাইয়েদ আহমেদ বাবু।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান দৈনিক সংগ্রাম, আব্দুল্লা সাহেদ ইন্ডিপেন্ডেন্ট টিভি ও দৈনিক আমার দেশ, ফজলুল করিম ফারাজি নাগরিক টিভি, জুয়েল রানা দেশ টিভি, এম জি রাব্বুল ইসলাম পাপ্পু, দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি, মাসুদ রানা, সাংবাদিক আলমগীর, বিপুল সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামানা করে দোয়া করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪