ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৮, ২০২৫
  • 90 শেয়ার

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক “নারী দিবস”-২০২৫ উৎযাপন করা হয়েছে।

এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিবাদ্য ছিলো “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”।

দিবসটি উপলক্ষে ৮ মার্চ (শনিবার) সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা সমূহ প্রদক্ষিন করেন।

র‌্যালী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে স্বপ্নকুড়ি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত সুলতানা জেলা প্রশাসক কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম। আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন- জেবুন নেছা উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রাম। আরও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাহফুজার রহমান খন্দকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রেসক্লাব কুড়িগ্রাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, নির্বাহী পরিচালক সলিডারিটি কুড়িগ্রাম, জেমস উজ্জল শিকদার প্রমুখ প্রজেক্ট অফিসার ওর্য়াল্ড ভিশন কুড়িগ্রামসহ আরও অনেকে।

এছাড়া র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন এনজিওর নারীকর্মী ও নানা শ্রেণী পেশার নারীরা অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪