ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে পলিথিন বিরোধী অভিযানে ৭০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা

Mizanur
  • প্রকাশিত : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
  • 73 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, রংপুর ব্যুরো প্রধান। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের  যৌথ উদ্যোগে শহীদ জিয়া বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত ২০১০)এর ৬(ক) ধারা ভঙ্গের অপরাধে ১ টি দোকানে অভিযান চালিয়ে আনুমানিক ৭০ কেজি পলিথিন শপিং ব্যাগ জব্দ ও সতর্কতামূলক ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ  এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। ব্যাগ মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, পলিথিনের উৎপাদন ও ব্যবহার বন্ধে সরকার কাজ করে যাচ্ছে।সরকারের পাশাপাশি সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪