ঢাকা   ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
  • 100 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামে কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুল শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির রংপুর বিভাগীয় সচিব আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জামিনুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলম, বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নুরনবী সরকার, এডুকেয়ার স্কুল এন্ড কলেজের পরিচালক মুহাম্মদ আব্দুল কাদের, উপজেলা প্রশাসন একাডেমির অধ্যক্ষ সফিয়ার রহমান ও ত্রিমোহনী কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্যমূলক আইন বাতিল করে বেসকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টির আহ্বান জানান। এছাড়াও সোসাইটির নেতৃবৃন্দ মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরারব জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪