ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, প্রতারক পালোয়ান আটক ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
  • 75 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী। আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষ পুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়।

এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।উক্ত মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন। (প্রমান স্বরুপ অডি ক্লিপ সংরক্ষিত আছে) এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪