ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রাম সদরে ৪ টি ইটভাটা কার্যক্রম বন্ধ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন  করে দেয় প্রশাসন 

Mizanur
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
  • 104 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, রংপুর ব্যুরো প্রধান:

 

 

কুড়িগ্রাম সদরে ৪টি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স না থাকার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন ।

৫ ফেব্রুয়ারি (বুধবার) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ০৪টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে সদরের মোঘলবাসার নালিয়ার দোলায় অবস্থিত মেসার্স এস এস ব্রিকস,মেসার্স এম জে এইচ ব্রিকস, মেসার্স জি এ ব্রিকস-১ এবং জি এ ব্রিকস- ২ ইটভাটার  কিলন স্কেভেটারের সাহায্যে ভেঙ্গে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিভিয়ে ও ভাটার বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে সকল কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ । এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস, পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪