ঢাকা   ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রাম সীমান্তে হত্যাকান্ডের শিকার ফেলানী পরিবার পেল সরকারের দেয়া ঈদ উপহার

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫
  • 70 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার ঈদ উপহার পেলেন আলোচিত কুড়িগ্রাম সীমান্তে নির্মম ভাবে হত্যাকান্ডের শিকার ফেলানীর পরিবার।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার ফেলানীর বাবা নুর ইসলামের হাতে তুলে দেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) নুসরাত সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মুহ. হুমায়ুন কবির।

ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার ১টি চেক ও জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। ঈদের পোশাক ও খাদ্যসামগ্রীসহ চেক গ্রহণ করেন ফেলানীর বাবা বাবা নুর ইসলাম।

ফেলানী বাবা নুর ইসলাম বলেন, ঈদে নগদ টাকা ও পোশাক পেয়ে খুব আনন্দ লাগছে। স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে ঈদ পালন করতে পারবো। উপদেষ্টা স্যারসহ সবার জন্য দোয়া করবো। আর আমার মৃত মেয়ের জন্য সবাই দোয়া করবেন ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪