ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কুড়িগ্রাম সীমান্তে ২ মণ গাঁজা জব্দ করেছে বিজিবি ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫
  • 81 শেয়ার

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:

 

 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ২ মণ ২ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে এ গাঁজা গুলো জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা গুলোর আনুমানিক মুল্য ২ লাখ ৮৭ হাজার টাকা।

জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিন কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় একদল চোরাকারবারী ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেলয়ে গাঁজার পোটলাগুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ঘটনাস্থল থেকে ৮২ কেজি গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা। এ ঘটনায় সীমান্তে মাদক সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪