ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কোটালীপাড়ায় পুকুরে ভেসে উঠলো নারীর অর্ধগলিত লাশ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৮, ২০২৫
  • 106 শেয়ার

রাতুল আহম্মেদ:

 

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ।আজ শনিবার (০৮ মার্চ) সকালে উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামে বিন্দুদাস মেমোরিয়াল ক্লিনিকের পিছনের পুকুর থেকে কোটালীপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।পুকুর ও ক্লিনিকের মালিক নিউটন মজুমদার লিটন বলেন, ভোরে আমার ছোট ভাই মৃনাল মজুমদার পুকুরের উপরে মুরগীর ফার্মে খাবার দিতে গিয়ে পুকুরের উত্তর পাশে এক অজ্ঞাত নারীর লাশ ভাসতে দেখে। এরপর সে আমাকে জানালে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়কোটালীপাড়া থানার এসআই আল-আমিন বলেন, নিউটন মজুমদারের ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করি। অর্ধগলিত এই লাশটি পরিচয় এখনও পাওয়া যায়নি। আমরা লাশটির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারন জানার জন্য তদন্ত চালানো হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪