ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন-২০২৫ ইং

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 120 শেয়ার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:-

শেখ কামরুজ্জামান( রানা)

 

`সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়‘ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের মতো শনিবার (০১ অক্টোবর) গোপালগঞ্জের কোটালীপাড়ায় পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমবায় অফিসার (দায়িত্ব প্রাপ্ত) মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জসীম উদ্দিন শেখ, বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, সাংবাদিক সুধন্য ঘরামী, সমবায়ী নিউটন বাড়ৈ, বেবী পান্ডে, রত্না বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও আত্মনির্ভরশীল অর্থনীতি গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে এ লক্ষ্যেই সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে। আলোচনা সভা শেষে সফল সমবায় সংগঠনগুলোর মাঝে পুরস্কার প্রদান করা হয়।

# শেখ কামরুজ্জামান (রানা)
১/১১/২৫ ইং
০১৭১৮ – ০৬৬০১৮

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪