ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ক্ষেতলালে একই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৮, ২০২৫
  • 99 শেয়ার

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার:

 

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একই স্থানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মার্চ) উপজেলার পশ্চিম মাহমুদপুর সাঞ্জা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো সোহাগ ইসলামের ছেলে ফারহান ইসলাম (২) ও শ্যামলের ছেলে মো. শাফায়েত (১)

জানা গেছে, দুপুর ২টার দিকে শিশুরা নিখোঁজ হলে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ তাদের সন্ধান না পাওয়ায় বাড়ির পাশের ছোট্ট খালের দিকে খুঁজতে যান স্থানীয়রা। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ওই খাল থেকেই শিশু দুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়।

স্থানীয়রা দ্রুত তাদের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের জেলা আধুনিক হাসপাতালে রেফার করেন। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. জামান বলেন, আমরা শিশু দুটিকে মৃত অবস্থায় পেয়েছি। প্রথমে ক্ষেতলাল হাসপাতালে নিয়ে যাই, পরে সেখান থেকে জয়পুরহাট সদর হাসপাতালে রেফার করা হয়। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪