ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়িতে পুনাকের মানবিক উদ্যোগ: শীতার্ত শিশুদের পাশে পুলিশ নারী কল্যাণ সমিতি

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫
  • 69 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

 

 

তীব্র শৈত্যপ্রবাহে মানবিক সহানুভূতির উষ্ণতা ছড়িয়ে দিতে খাগড়াছড়িতে শীতার্ত অসহায়, দুঃস্থ ও এতিম শিশুদের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখা।

“হাতে রেখে হাত, শীতার্তরা উষ্ণতা পাক; শীতের প্রতিটি রাতে উষ্ণতা ছড়িয়ে পড়ুক সকল প্রাণে”—এই মানবিক স্লোগানকে ধারণ করে (২৮ ডিসেম্বর) রবিবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুনাকের উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সভানেত্রী ফাতিমা মুস্তারিন চৌধুরী। তিনি নিজ হাতে শিশুদের মাঝে শীতবস্ত্র তুলে দেন। এসময় তিনি বলেন, “তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবে সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের পাশে দাঁড়ানোই পুনাকের মূল লক্ষ্য।” তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলের প্রতি শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

মানবিক এই কর্মসূচিতে পুনাক, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার সহ-সভাপতি সানজিদা বশির, কোষাধ্যক্ষ খিংমাসু রাখাইনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পুনাকের এই উদ্যোগে উপকৃত শিশুদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি—যা শীতের দিনে মানবিকতার উষ্ণ বার্তা বহন করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪