ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়ির পানছড়িতে সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ পণ্য জব্দ

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫
  • 81 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার :

 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গিলাতলী বিওপি সীমান্ত এলাকায় টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আইউবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি জানায়, সীমান্তবর্তী আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে চোরাকারবারীরা অবৈধভাবে পণ্য ভারতে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে পাচারকারীরা পণ্য ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা সেখান থেকে পণ্যগুলো জব্দ করে।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— সিস্টেম প্লাস বোতল ও জারিজেন, হক শাহাজাদি জর্দা, স্প্রে মেশিন, রশুন, জামা-কাপড়, জুতা ও চেপা শুটকি, প্রাণ লাচ্চি, কৃষি ও পশুচিকিৎসা সামগ্রীসহ অন্যান্য মালামাল।

মোট ১৩ প্রকার পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার ৬২৯ টাকা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪