ঢাকা   ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খাগড়াছড়ি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা, সর্বোচ্চ বরাদ্দ স্বাস্থ্য খাতে ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৩১, ২০২৫
  • 43 শেয়ার

আরিফুল ইসলাম মহিন, স্টাফ রিপোর্টার:

 

 

খাগড়াছড়ি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ কোটি ২ লাখ ১ হাজার ২২২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।

বাজেটে রাজস্ব আয় ও ব্যয় সমানভাবে ১৩ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৭২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে, আর সর্বনিম্ন ব্যয় নির্ধারণ করা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই খাতে। নাগরিকদের ওপর নতুন করে কোনো কর আরোপ করা হয়নি।

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে স্বাস্থ্য খাতে। পৌর এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থার মান উন্নয়ন, পরিচ্ছন্নতা রক্ষা, মশা নিধন, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও পৌর স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। পৌর প্রশাসক জানান, শহরের নাগরিকদের সুস্থ জীবন নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে, সর্বনিম্ন ব্যয় ধরা হয়েছে টেলিফোন ও ওয়াইফাই বিল খাতে, যা প্রমাণ করে বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেটে উল্লেখযোগ্যভাবে নতুন কোনো কর আরোপ করা হয়নি। পৌর প্রশাসক জানান, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা দেওয়া সঠিক হবে না। এ কারণে বিদ্যমান কর কাঠামো বজায় রেখেই উন্নয়ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে। পৌরবাসীর জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তা মেরামত, সড়কবাতি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা, পাইপলাইনের সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাজেট অধিবেশনে পৌর নির্বাহী কর্মকর্তা পারভীন আক্তার খোন্দকার, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ ব্যবসায়ী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা নাগরিক সেবার মানোন্নয়ন ও স্বচ্ছ বাজেট ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪