ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ১৩ কাঠ চুল্লী বিনষ্ট, চুল্লী বন্ধের নির্দেশনা।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বুধবার, মার্চ ৫, ২০২৫
  • 58 শেয়ার

সাগর কুমার বাড়ই , তেরখাদা (খুলনা) প্রতিনিধি :

মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক খুলনা জেলার তেরখাদা উপজেলার অভ্যন্তরে মধুপুর ইউনিয়নে অবৈধ ইট ভাটা ও কাঠ কয়লার চুল্লী বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

 জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার দিকে দিকে মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে স্থাপিত ১৩ টি কাঠ কয়লার চুল্লী উচ্ছেদ করা হয়। ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী গুলো বিনষ্ট করা হয়।

 একই দিনে দুপুর ১২ টার সময় ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ( ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আঁখি শেখ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।

এ দিনে তিনি অভিযান পরিচালনা করে ৬ টি ইটভাটার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন এবং চুল্লী গুলো বন্ধ করে দেন।

অভিযান পরিচালনা কালে যৌথ বাহিনীর অফিসার ফোর্স , থানা ও জেলা পুলিশের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪