মো: সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক প্রণীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, গদখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি কতৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সুজন, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন সোহাগ, বিশিষ্ট সাংবাদিক, সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সভাপতি জাহিদুল ইসলাম সুমন, গদখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান লিটু, বিএনপি নেতা শাহজান আলী, ওলিয়ার রহমান।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত বিএনপি নেতা কমিশনার মতিয়ার রহমান, মীর মনা, মোস্তাফিজুর রহমান ফিজুর, আল জিহাদি বাবলু, সাবেক ছাত্রনেতা শাহজাহান আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুর রহমান, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রওনকুল ইসলাম, সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা নাজিম উদ্দিন।