ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গফরগাঁওয়ে উন্নয়ন পরিকল্পনা পর্যালোচনা সভা

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ২, ২০২৫
  • 72 শেয়ার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আন্তঃবিভাগীয় পর্যালোচনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় গফরগাঁওয়ের টেকসই উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন দপ্তরের সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিশদ আলোচনা হয়।

সভায় জানানো হয়, গফরগাঁও উপজেলার সার্বিক উন্নয়নের জন্য খুব শিগগিরই একটি বিস্তারিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। এ পরিকল্পনার আওতায় দপ্তরভিত্তিক কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন নিশ্চিত করা হবে।

গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এম. এ. আকমল হোসেন আজাদ, সদস্য (সিনিয়র সচিব), ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন।

সভায় আরও উপস্থিত ছিলেন হায়দার আলী, যুগ্ম প্রধান; দেবোওম সান্যাল, উপপ্রধান; প্রিয়াঙ্কা দত্ত, উপপ্রধান—ভৌত অবকাঠামো বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সওজ), নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত, সওজ, এলজিইডি, পিডিবি, পবিস ও জনস্বাস্থ্য), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), গফরগাঁও ও পাগলা থানার ওসি, উপজেলা প্রাণিসম্পদ, কৃষি ও মৎস্য কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, রেলওয়ে স্টেশন মাস্টার, ইউনিয়ন পরিষদের প্রশাসকবৃন্দ ও উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা।

সভায় বক্তারা বলেন, “উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগই পারে গফরগাঁওকে একটি আধুনিক ও পরিকল্পিত উপজেলা হিসেবে গড়ে তুলতে।”

সভা শেষে গফরগাঁওয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার প্রাথমিক রূপরেখা উপস্থাপন করা হয় এবং দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪