গাজীপুর প্রতিনিধিঃ স্বর্ণা আক্তার।
গাজীপুর বাসন থানা ইসলামপুর ১৪ নং ওয়ার্ড, পশ্চিম পাড়া, জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫অক্টোবর ) বিকেল ৩টায়, ইসলামপুর পশ্চিম পাড়া ,জনসভা ও র্যালির আয়োজন করা হয়।
২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং মোট এক মাস ১১ দিন ব্যাপী কার্যক্রম।
সার্বিক তত্ত্বাবধানে থাকেন সভাপতি জাকের পার্টি গাজীপুর মহানগর জনাব মুজিবুর রহমান মোড়ল, আজকের অনুষ্ঠান সভায় ১৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ বাবুল মিয়া সভাপতিত্ব করেন,আজ সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক বাসন থানা জাকের পার্টি মোঃআনোয়ার হোসেন ,প্রধান অতিথি ছিলেন সহ-সভাপতি গাজীপুর মহানগর জাকের পার্টি মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ,যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি দেলোয়ার হোসেন পাটোয়ারী,
সাংগঠনিক সম্পাদিকা মহিলা ফ্রন্ট জাকের পার্টি গাজীপুর দুই আসনের মনোনয়ন প্রত্যাশী মোছাম্মত রিনা রহমান,গাজীপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় সহ সভাপতি যুব ফ্রন্ট জাকের পার্টি মোঃসালাম দেওয়ান, সভাপতি শ্রমিক ফ্রন্ট গাজীপুর মহানগর জাকের পার্টি মোঃমহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক কাশিমপুর থানা জাকের পার্টি মোঃ আনোয়ার হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা জাকের পার্টি মোঃ ইমন শিকদার,
এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভক্তরা বলেন,পীরজাদা মোস্তফা আমির ফয়সাল স্যারের নির্দেশ জাকের পার্টির সমাবেশ আয়োজন করা হয়েছে, আমাদের দেশের বর্তমান কোন অভিভাবক নাই আমাদের একজন নেতার প্রয়োজন সেই নেতা হল আমাদের জাকের পার্টি নেতা, জাকের পার্টি এমন একটি দল এই দল একদিন তামাম বিশ্ব পৃথিবীকে শাসন করবে, একটা শক্তিশালী দল, জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল, সত্য ইসলামকে ধাবিত করেন জাকের পার্টি ত্যাগের রাজনীতি করে ভোগের রাজনীতি করে না,তাই জাকের ভাই-বোনদের প্রতি আহ্বান, আপনারা পবিত্র গোলাপ ফুলে ভোট দেওয়ার দাওয়াত ছড়িয়ে দিন। জাকের পার্টি করি আমরা চাঁদাবাজির সাথে লিপ্ত না, কোনো অরাজগতা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ,জাকের পার্টিকে সমর্থন করেন, জাকের পার্টির পবিত্র পতাকার তলের সকলে ঐক্যবদ্ধ হন,জাকের পার্টির পবিত্র গোলাপ ফুলে ভোট দেওয়ার আহবান জানান, জনসভা ও র্যালী শেষে, পবিত্র মিলাদ শরিফ ও জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)সাহেবের রওজা শরীফ জিয়ারত দেশবাসীর জন্য দোয়া করা হয়, পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।