গাজীপুর প্রতিনিধিঃ স্বর্ণা আক্তার
গাজীপুর কাউলতিয়া সাংগঠনিক থানা ১৯ও২০ নং ওয়ার্ড,সালনা বাজার সংলগ্ন , জাকের পার্টির সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৪অক্টোবর ) বিকেল ৩টায়, ১৯ও ২০নাম্বার ওয়ার্ড সালনা বাজার সংলগ্ন,জনসভা ও র্যালির আয়োজন করা হয়।
২০ শে সেপ্টেম্বর ২০২৫ ইং থেকে ৩১ শে অক্টোবর ২০২৫ ইং মোট এক মাস ১১ দিন ব্যাপী কার্যক্রম।
সার্বিক তত্ত্বাবধানে থাকেন সভাপতি জাকের পার্টি গাজীপুর মহানগর জনাব মুজিবুর রহমান মোড়ল, আজকের অনুষ্ঠান সভায় কাউলতিয়া থানা সভাপতি শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন,আজ সঞ্চালনায় ছিলেন, সহ-সভাপতি যুব ফ্রন্ট গাজীপুর মহানগর মোঃ আবু বক্কর সিদ্দিক,প্রধান অতিথি ছিলেন সহ-সভাপতি গাজীপুর মহানগর জাকের পার্টি মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর জনাব আরিফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জাকের পার্টি দেলোয়ার হোসেন পাটোয়ারী,
সাধারণ সম্পাদক কাউলতিয়া সাংগঠনিক থানা মোঃ ইব্রাহিম হোসেন, গাজীপুর মহানগর সহ সভাপতি আবদুর রহমান, সভাপতি গাজীপুর মহানগর জাকের পার্টি সহকারী প্রেস সচিব মোঃরাজু মৃধা,সাধারণ সম্পাদক ও যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট আলমগীর হোসেন,দপ্তর সম্পাদক গাজীপুর মহানগর রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদিকা মহিলা ফ্রন্ট জাকের পার্টি গাজীপুর দুই আসনের মনোনিয়ন প্রত্যাশী মোছাম্মত রিনা রহমান, সাধারণ সম্পাদিকা জাকের পার্টি লিমা শিকদার, কেন্দ্রীয় সহ সভাপতি যুব ফ্রন্ট জাকের পার্টি মোঃসালাম দেওয়ান, সভাপতি শ্রমিক ফ্রন্ট গাজীপুর মহানগর জাকের পার্টি মোঃ মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক কাশিমপুর থানা জাকের পার্টি মোঃ আনোয়ার হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক কোনাবাড়ি থানা জাকের পার্টি মোঃ ইমন শিকদার,
এবং উক্ত ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভক্তরা বলেন,জাকের পার্টি ৩৬ বছর চলমান এখন পর্যন্ত জাকের পার্টি কোনো কলঙ্কের দাগ নাই হামলা মামলার মধ্যে নাই, জাকের পার্টি একটা শক্তিশালী দল, মোহামান্য মহোদয় ৩০০ আসনের প্রার্থী দিতে প্রস্তুত আছে, আমরা ১৮ কোটি মানুষের জোট, খেটে খাওয়া মানুষের জোট, যারা দেশের মাটিতে মা বোন ভাই-বোনেরা শিক্ষিত হয়েও বেকার হয়ে পড়ে আছেন তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে,সুশিক্ষায় শিক্ষিত হবে আমাদের দেশের মা-বোনেরা শান্তিতে রাতে চলাফেরা করতে পারবে, আমাদের দেশের শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু সুশিক্ষিত মানুষের অভাব আছে, কারণ তাদের মানবতা নাই, জাকের পার্টিকে ভোট দিয়ে দেখেন আমরা কি করতে পারি,জাকের পার্টি এমন একটি আদর্শ কেন্দ্রিক দল যেখানে মারামারি নাই হানাহানি নাই, একটি পবিত্র দল যার নাম জাকের পার্টি,তাই জাকের ভাই-বোনদের প্রতি আহ্বান, আপনারা পবিত্র গোলাপ ফুলে ভোট দেওয়ার দাওয়াত ছড়িয়ে দিন। জাকের পার্টি করি আমরা চাঁদাবাজির সাথে লিপ্ত না, কোনো অরাজগতা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না এ বাংলাদেশ ওলি আল্লাহর দেশ,জাকের পার্টিকে সমর্থন করেন,সুতরাং জাকের পার্টির পবিত্র পতাকার তলের সকলে ঐক্যবদ্ধ হন,জাকের পার্টির পবিত্র গোলাপ ফুলে ভোট দেওয়ার আহবান জানান, জনসভা ও র্যালী শেষে, পবিত্র মিলাদ শরিফ ও জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ)সাহেবের রওজা শরীফ জিয়ারত দেশবাসীর জন্য দোয়া করা হয়, পরিশেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।