ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত – ২০

user.backup@gmail.com
  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫
  • 151 শেয়ার

রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সালিশ বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওসি-সহ চার পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহতদের টুঙ্গিপাড়ায় উপজেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়ার পাটগাতি বাসস্ট্যান্ডে ডাব বিক্রিকে কেন্দ্র করে গত ১২ সেপ্টেম্বর শ্রীরামকান্দি গ্রামের মোঃ হামজা (২৫) ডাব বিক্রি করতে পাটগাতী বাসস্যান্ডে আসে। সেই ডাব পাটগাতি সরদারপাড়া এলাকার মোঃ জিয়ারুল মোল্লা (২১) প্রতিটি ৮০টাকা দরে ক্রয় করে। টাকা লেনদেনের সময় দু’জনের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরেই আজ সালিশ ডাকা হয়।সন্ধ্যার দিকে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং আরও চার পুলিশ সদস্য রয়েছেন, যারা সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এসময় সড়কের বিভিন্ন দোকানপাটের মালামাল ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় ইটের আঘাতে আমিসহ ৪ পুলিশ সদস্য ইটের আঘাতে সামান্য আহত হয়। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪