ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
  • 213 শেয়ার

রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:

 

 

গোপালগঞ্জ সদর উপজেলার উরফি ইউনিয়নের মধুপুর গ্রামে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম হৃদয় শেখ (২০)। তিনি ওই গ্রামের মিকাইল শেখের ছেলে।

এ ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে। নিহতের বাবা মিকাইল শেখ জানিয়েছেন, হৃদয় শেখ বাড়ির পাশের একটি নারকেল গাছ পরিষ্কার করছিলেন। গাছের ডগা কাটতে গিয়ে তা বিদ্যুতের তারে পড়লে তিনি বিদ্যুতায়িত হন এবং অসুস্থ হয়ে গাছ থেকে নিচে পড়ে যান।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয় শেখ এসএসসি পাশ করার পর আর পড়াশোনা চালিয়ে যাননি, বরং পরিবারে অভাবের কারণে সংসারের হাল ধরেছিলেন। তার অকাল মৃত্যু পরিবারে শোকের ছায়া ফেলেছে।

উরফি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য বশার মিয়া এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা, যার ফলে ওই পরিবারের বড় ক্ষতি হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪