ঢাকা   ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ট্রাক ড্রাইভার ও হেলপারের ।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুলাই ৪, ২০২৫
  • 96 শেয়ার

রাতুল আহম্মেদ,  স্টাফ রিপোর্টার:

 

গোপালগঞ্জ যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন ট্রাক ড্রাইভার ও অন্যজন হেলপার। নিহতরা হলেন ট্রাক ড্রাইভার আফরান ফকির (৩৫) ও ইয়াসিন মোল্লা (১৮)। এদের মধ্যে প্রথম জনের বাড়ি খুলনা ও হেলপারের বাড়ি গোপালগঞ্জ। শুক্রবার (৪ জুলাই) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। কাশিয়ানী হাইওয়ে থানার এসআই রোমারন মোল্লা জানান, যশোরের কেশবপুর থেকে ড্রাগন ও পেয়ারা ভর্তি একটি ট্রাক নিয়ে ফেরার পথে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় পৌঁছালে তাদের ট্রাকসহ অন্য একটি ট্রাক বিকল হয়ে পড়ে।

এ সময় ইয়াসিন, ওই ট্রাকের ড্রাইভার ও অন্য অচল ট্রাকের ড্রাইভার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি মেরামতের চেষ্টা করছিলেন। হঠাৎ দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস এসে ট্রাকের পেছনে ধাক্কা দিলে চাপা পড়েন ইয়াসিন ও ড্রাইভার অফরান। এ সময় আরেক চালক গুরুতর আহত হন। পরে আহত দু’জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সকালে উল্টেপড়া ট্রাক সরানোর সময় গাড়ির নিচ থেকে ট্রাকের ড্রাইভার আফরানের লাশ উদ্ধার করে পুলিশ। আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪