রাতুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার (গোপালগঞ্জে):
৭ মার্চ ২০২৫ ইং হইতে গোপালগঞ্জ শহরের নতুন ভোটাদের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী ২০২৫ ও ভোটারযোগ্য ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
সকাল থেকে এই তথ্য সংগ্রহের কাজ চলছে (জেলা শিল্প কলা একাডেমিতে) জানা যায়, আগামী ১৩ মার্চ ২০২৫ পর্যন্ত তাদের এই কার্যক্রম চলবে। নতুন ভোটার রা খুব সুশৃঙ্খল ভাবে তাদের তথ্য দিয়ে সহযোগীতা করছেন বলে জানান তথ্য সংগ্রহকারীরা।