ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে নসিমন ২ জনের লাশ উদ্ধার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫
  • 79 শেয়ার

রাতুল আহম্মেদ গোপালগঞ্জ:

 

সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন বিলের পানিতে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। সোমবার (৩ ফেব্রুয়ারি) গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামের কমল বালার ছেলে সদানন্দ বালা (৩৫) ও কোটালীপাড়া উপজেলার পোলসাইর গ্রামের হরষিত পান্ডের ছেলে নিরঞ্জন পান্ডে (৩৪)।ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, একটি নসিমনে বাঁশ ও গাছের গুঁড়ি বোঝাই করে কয়েকজন শ্রমিক শেওড়াবাড়ি থেকে কাজুলিয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় নসিমনটি কাজুলিয়া এলাকায় পৌঁছালে চালক অপর একটি ভ্যানকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানির মধ্যে পড়ে। এতে নসিমনের নিচে পড়ে পানিতে ডুবে ঘটনাস্থলে দুই শ্রমিক সদানন্দ ও নিরঞ্জন নিহত এবং অপর দুইজন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।ওসি জানান

 আবেদনের প্রক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতদের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়ছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪