ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

গোপালগঞ্জ-৩ আসনে আসনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ফরম কিনেছেন মহসিন শেখ

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
  • 85 শেয়ার

বিশ্বজিৎ চন্দ্র সরকার -ব্যুরো প্রধান গোপালগঞ্জ।

 

গোপালগঞ্জ-৩ আসনে (টুংগীপাড়া ও কোটালীপাড়া) সংসদ সদস্য পদে প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন মোঃ মহাসিন শেখ, যিনি বর্তমানে গন অধিকার পরিষদ টুংগিপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি, গন অধিকার পরিষদের সভাপতি জনাব ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান এবং আনিসুল হক মুন্নার হাত থেকে মহাসিন শেখ দলের পক্ষ থেকে দলীয় নমিনেশন (সি ভি) জমা দিয়েছে। এ সময় তারা মহাসিন শেখের প্রতি আস্থা প্রকাশ করেছেন এবং তাঁর সফলতা কামনা করেছেন। মোঃ মহাসিন শেখ, টুঙ্গিপাড়া উপজেলার জনগণের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এবং তিনি এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এই প্রেক্ষিতে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন, যাতে তিনি নির্বাচনে জয়লাভ করে গোপালগঞ্জ-৩ আসনের জনগণের সেবা করতে পারেন।

এদিকে, তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে দেখতে তাদের আগ্রহ বেড়ে গেছে। মহাসিন শেখের আশা, তাঁর কার্যক্রমের মাধ্যমে গোপালগঞ্জ-৩ আসনের মানুষের জন্য উন্নয়ন, সুশাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পারবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪