গোমস্তাপুর প্রতিনিধিঃ
আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোমস্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন (আলীম) সোমবার বিকেলে ( ১৩ অক্টোবর) রাধানগর ইউনিয়নের ,জাতাহারা বাজার,ডোবাড় মোড় সহ ইউনিয়নের বিভিন্ন মোড়ে জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ২০২৩ সালে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
এ সময় আরো উপস্থিত ছিলেন,রহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিবুর রহমান, রাধানগর ইউনিয়নের বিএনপির সাধারণ সামাউল ইসলাম বাবুল,চৌডালা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, সিনিয়র সহসভাপতি হেলাল উদ্দিন, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আকতারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাধানগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, যুবদল নেতা বদিউজ্জামান সোহেল সহ বিএনপি’র অঙ্গ ও সংগঠনের নেতৃবৃন্দ।