ঢাকা   ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শিশুকে ধর্ষণের চেষ্টা আটক-১।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ৮, ২০২৫
  • 96 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগে বাইরুল ইসলাম( ৫৫)নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে  পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।শনিবার দুপুরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের দাঁড়িপাতায় একটি গম ক্ষেতে এ যৌন হয়রানির ঘটনা ঘটে ।

এ ঘটনায় স্থানীয়রা একই ইউনিয়নের সন্তোষপুর মসজিদপাড়ার মৃত কয়েসউদ্দিনের ছেলে বাইরুল ইসলাম (৫৫) কে আটক করে গলায় জুতার মালা পড়িয়ে ও চুনকালি মাখিয়ে এলাকায় ঘোরানোর পর পুলিশের নিকট হস্তান্তর করে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার( ভারপ্রাপ্ত) ওসি রইসউদ্দিন জানান,শিশুটিকে যৌন হয়রানির বিষয়ে আটক ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪