ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের ৫দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মে ১৭, ২০২৫
  • 195 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ।

 

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প” দ্রুত অনুমোদন ও জানুয়ারি ২০২৫ হতে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

১৭ মে ২০২৫ শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মাববন্ধনে সভাপতিত্ব করেন এ.বি.এম.গোলাম কিবরিয়া।

মানবন্ধনে বক্তব্যে রাখেন শিক্ষক মোঃ ওয়ালিদ হাসান সাধারণ কেয়ারটেকার আবুল কালাম আজাদ মডেল কেয়ারটেকার মোঃ আব্দুস সামাদ বাদশা ফিল্ড সুপারভাইজার মুহাঃ আনোয়ারুল হক ইমাম খতিব মাওলানা মোঃ মুখতার আলী, মাওলানা মোঃ আবুজার গিফারী মাওলানা মোঃ ওমর ফারুক আব্দুস সামাদ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, গত ৫মে তাদের বেতন-ভাতা প্রদান করার কথা ছিলো কিন্তু তা হয় নি যা খুব কষ্ট ও হতাশার বিষয়। গত ইদুল ফিতরের প্রকল্পের জনবল ও শিক্ষক কেয়ারটেকারদের বেতন ভাতা দেওয়া হয়নি।

তারা আরো বলেন, বেতন ভাতা ছাড়াই তারা তাদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন। পবিত্র ঈদুল আজহা’র পূর্বে তাঁদের বেতন-ভাতা প্রদান করা না হলে সারা দেশে সরকারের ভাবমর্যাদা ক্ষুন্ন হবে।

দাবিসমূহ-

০১। জানুয়ারি-২০২৫ খ্রি. হতে প্রকল্প অনুমোদন করতে হবে এবং ঈদুল আজহা’র পূর্বেই সকলের বেতন ভাতা পরিশোধ করতে হবে।

০২। প্রকল্পে ৩য় থেকে ৭ম পর্যায় পর্যন্ত কর্মরত বিদ্যমান জনবলকে রাজস্ব খাতভূক্ত করতে হবে।

০৩। ৭ম পর্যায় প্রকল্পের বিদ্যমান জনবলকে স্বয়ংক্রিয়ভাবে ৮ম পর্যায় প্রকল্পে স্থানান্তর করতে হবে।

০৪। কেয়ারটেকার ও কর্মীদেরকে স্কেলভুক্ত করতে হবে।

০৫। শিক্ষকদের সম্মানী-ভাতা বৃদ্ধি করতে হবে।

পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়া হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪