ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ৷

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, জুন ১৪, ২০২৫
  • 104 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গার দূর্গাপুর হাই স্কুল মাঠে ৮ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপি এবং ১ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন শাখা বিএনপির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি কামরুল আরেফিন বুলু এবং সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন সাবেক সদর থানা আহ্বায়ক ওবায়েদ পাঠান এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ এইচ এম এম জামাল বাচ্চু।

সভায় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিলনমেলা ও মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪