ঢাকা   ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, মার্চ ২২, ২০২৫
  • 54 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

“যুক্তির শানিত ধারায় চৈতন্যের জাগরণ” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের আয়োজনে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) সকাল ৯টায় গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নতুন সেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি হাসান আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী এ্যাড. নূরে আলম সিদ্দিকী (আসাদ), গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম, নামোশংকবাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর আলম, হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান আলী, বীর বিক্রম শহীদ মোহরআলি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউসুফ আলী।

এছাড়া, নবাবগঞ্জ সরকারি কলেজ, হরিমোহন উচ্চ বিদ্যালয়, ফুলকুড়ি ইসলামি একাডেমি এবং গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের সদস্য ও বিতার্কিকগণ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানটি স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে যুক্তি ও চিন্তাশক্তির বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে মূল্যায়ণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪