ঢাকা   ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাটখিলে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের পক্ষ থেকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫
  • 62 শেয়ার

এমরান হোসেন সোহাগ, নোয়াখালী । 

 

চাটখিল উপজেলার ০১ নং শাহাপুর ইউনিয়নের মোমিনপুর ও পার্শ্ববর্তী ভাটিয়ালপুর গ্রামে ‘মানুষ মানুষের জন্য’ সংগঠনের শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার সকালে ২’শ শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেন বাবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হান্নান পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক মোর্শেদ আলম, সাংবাদিক এমরান হোসেন, জসিম উদ্দিন রাজু, শিল্পী হাসান সজীব, সমাজসেবক মো: মনির হোসেন, সমাজসেবক কাজী নজরুল ইসলাম, প্রবাসী মাসুদ আলম, মোস্তফা, বাবসায়ী সোহেল, বাচ্চু ও রনি প্রমুখ উপস্থিত ছিলেন। চাটখিল ও রামগঞ্জ উপজেলায় আত্মমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে ‘মানুষ মানুষের জন্য ‘ সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য

মোর্শেদ আলমকে সভাপতি, মনির হোসেন বাবুল ও হাছান সজীবকে সহ-সভাপতি এবং এমরান হোসেন সোহাগকে সেক্রেটারি ও মাসুদ আলমকে প্রচার সম্পাদক করে সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সেক্রেটারি এমরান হোসেন সোহাগ বলেন, এই সংগঠনের কার্যক্রমকে সহযোগিতা করার জন্য ইতোমধ্যে চাটখিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস প্রদান করায় সংগঠনের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সহযোগিতায় আমরা এই সংগঠনের উদ্যোগে চাটখিল ও রামগঞ্জে অসহায় দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪