ঢাকা   ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাটখিল সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
  • 64 শেয়ার

এমরান হোসেন,  নোয়াখালী প্রতিনিধি:

 

‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের স্পন্দনে’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেলো প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। বুধবার (২ এপ্রিল) আয়োজক কমিটির আহবায়ক আবু হানিফ ও সদস্য সচিব মারুফ মোহাম্মদ জহিরুল ইসলামের তত্ত্বাবধানে এবারেই প্রথম এই আয়োজন করা হয়।

১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি থেকে এখন পর্যন্ত প্রায় ২২’শ শিক্ষার্থী বের হয়েছেন। যারা দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৮৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্কুলটি থেকে এস.এস.সি পাশ করা শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত স্কুলটির প্রাজ্ঞণে আয়োজিত এই অনুষ্ঠানে নানা ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এসময় প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪