ঢাকা   ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চাষাড়ায় জামায়াতের বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫
  • 95 শেয়ার

স্টাফ রিপোর্টারঃ এম, কামরুজ্জামান 

 

আজ শুক্রবার বাদ জুমা নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। “পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, রাজনৈতিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যাসহ বিগত সরকারের জুলুম ও হত্যাকাণ্ডের বিচার”— এই পাঁচ দফা দাবিতে আয়োজিত কর্মসূচি চাষাড়া মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাড়া গোলচত্বরের উত্তর পাশ দিয়ে রেলগেট পর্যন্ত অগ্রসর হয়। পরে রেলগেট ঘুরে রাস্তার বিপরীত পাশ দিয়ে ফিরে এসে বঙ্গবন্ধু সড়কে গিয়ে শেষ হয়।

প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই মিছিলে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বাদ জুমা থেকেই চাষাড়া এলাকায় মিছিলকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শহরের প্রধান সড়কগুলোতে “জুলাই সনদ বাস্তবায়ন চাই”, “পিআর পদ্ধতিতে নির্বাচন দাও” — এমন নানা স্লোগান ধ্বনিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশ শেষে জাতীয় সংসদ নির্বাচন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য দেন। বক্তারা বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার জাতির ন্যায্য দাবি। পাশাপাশি বিগত সরকারের অন্যায়, জুলুম ও হত্যাকাণ্ডেরও সঠিক বিচার হতে হবে।”

বক্তারা আরও বলেন, জনগণের ঐক্যই পারে দেশে প্রকৃত গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে। পরে শান্তিপূর্ণভাবে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪