ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে একমাস ব্যাপী তারুন্যে উৎসবের উদ্বোধন

Mizanur
  • প্রকাশিত : বুধবার, জানুয়ারি ৮, ২০২৫
  • 71 শেয়ার

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর।

 

৮ জানুয়ারী বুধবার দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুইহারীস্থ চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে “বাংলাদেশকে বদলাই-পৃথিবী বদলাই” এই শ্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে একমাস ব্যাপী তারুন্যের উৎসব-২০২৫ এর উদ্বোধন হয়েছে।

তারুন্যের উৎসব এর উদ্বোধন করতে গিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাকিল আহমেদ বলেন, এই উৎসবের কর্মসূচীর মধ্যে রয়েছে পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও প্রতিষ্ঠান প্রাঙ্গনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে পলিথিন, প্লাস্টিক বর্জন ও পরিবেশে সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে স্কুল ছুটির পর তোমাদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে তারুন্যের উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস।

শিক্ষকরা তোমাদের এই কার্যক্রম প্রতিনিয়ত মনিটরিং করবেন তা একমাস পর তোমাদের মধ্যে বিজয়ীদের ১ম, ২য় ও ৩য় জনকে পুরষ্কৃত করা হবে। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান মোঃ আফজাল হোসেন। শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের তারুন্যে উৎসবের সার্বিক তত্তবধায়ন করেন প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ও দিনাজপুরের বিশিষ্ট রেফারী মোঃ ওবায়েদুর রহমান।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪