ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

ছাতকে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ৫, ২০২৫
  • 43 শেয়ার

সুমন আহমদ, সিলেট প্রতিনিধিঃ

 

ছাতকে বিভিন্ন যায়গায় দীর্ঘদিন ধরে মাদক ও জুয়া সংক্রান্ত অস্বাভাবিক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল।মাঝে মধ্যেই রাতের বেলায় অপরিচিত ব্যক্তিদের প্রবেশ ও প্রস্থান নিয়ে সন্দেহ ছিল আশপাশের মানুষের।পুলিশের অভিযানে এই সন্দেহের সত্যতা পাওয়া গেছে বলে মনে করছেন তারা। সুনামগঞ্জে ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মোফাখারুল ইসলাম, এএসআই তোহার নেতৃত্বে একদল পুলিশ সদস্য বিশেষ অভিযান চালিয়ে ছাতক উপজেলার রাজারগাঁও গ্রামের শমসু মিয়ার পুত্র সিআর-১৩১/২৫ (ছাতক) মামলার আসামি কবির মিয়া ও ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের আব্দুল মতিনের পুত্র ছাতক থানার মামলা নং-০২(১০)২৫ এর আসামি আব্দুর রহমান শুভকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:-অবৈধ যে কোনো কার্যকলাপ বন্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে, জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও মদ পাচার রোধ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে এবং সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে পুলিশকে দ্রুত জানাতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ ধরনের অপরাধ কমে আসবে। প্রশাসন জানিয়েছে, পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণদের এগিয়ে আসতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই মাদক ও অবৈধ মদের বিস্তার রোধ করা সম্ভব হবে।

ছাতক থানা’র (ওসি) মোঃ সফিকুল ইসলাম আরও জানান, সুনামগঞ্জের ছাতকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।বিশেষ করে অনৈতিক কর্মকাণ্ড,মাদক ও জুয়া সংক্রান্ত অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪