ঢাকা   ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জকিগঞ্জে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আব্দুল হান্নানের বাড়িতে চুরি!জনমনে আতঙ্ক।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫
  • 90 শেয়ার

আব্দুস শহীদ শাকিরজকিগঞ্জ সিলেট প্রতিনিধি

 

সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আব্দুল হান্নানের বাড়িতে জানালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক আব্দুল হান্নান বলেন,আমার বাড়ীতে আমার পরিবার ব্যতিত অন্য কোন পরিবারের বসবাস নাই। আমার স্ত্রী হাজেরা বেগম শারীরিকভাবে বেশি অসুস্থ হওয়ায় গত ২৩/০৮/ তারিখ আমার স্ত্রীকে চিকিৎসার জন্য উইমেন্স মেডিকেল কলেজ হাসাপাতাল নিয়ে যাই। আমি আমার স্ত্রীকে চিকিৎসাধীন রাখিয়া টাকার প্রয়োজন হওয়ায় ২৯ আগস্ট শুক্রবার বাড়ীতে আসি এবং বিকাল ২ ঘটিকার সময় বসত ঘরের দরজা জানালা বন্ধ করিয়া সিলেটে চলিয়া যাই।

তিনি আরও বলেন, ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত্র অনুমান ০৭.৩০ মিনিটের সময় বাড়ীতে আসিয়া বসত ঘরের সামনের দরজা খুলিয়া ঘরে প্রবেশ করিয়া দেখিতে পাই ঘরের জিনিসপত্র এলোমেলো এবং আরো দেখিতে পাই বসত ঘরের দক্ষিন পাশের কক্ষের জানালার গ্রীলসহ খোলা। বসত ঘরে থাকা জিনিসপত্র তল্লাশী করিয়া দেখিতে পাই আমার সহায় সম্পত্তির কিছু দলিলপত্র এবং আমার মেয়েদের শিক্ষা প্রতিষ্টানের বিভিন্ন সনদপত্র, কিছু কাপড়, নগদ ১০,০০০/-টাকা চুরি করে নিয়ে যায়।

এ বিষয় জানতে চাইলে জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাদুজ্জামান শাহেদ বলেন,আমার এলাকাতে এরকম আরো চুরির ঘটনা ঘটেছে। আমরা জকিগঞ্জ থানা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। আমরা তাদেরকে বলেছি আপনারা চুরদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা আশাবাদী জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত চুরদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪