ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জকিগঞ্জে সুরমা-কুশিয়ারা নদীর তীরে বাঁধ নিমার্ণ ও সর্বত্র গ্যাস সংযোগের দাবীতে বৃহস্পতিবার জমিয়তের গণ-জমায়েত।

user.backup@gmail.com
  • প্রকাশিত : বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫
  • 88 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

 

 

জকিগঞ্জ উপজেলাকে স্থায়ীভাবে বন্যা থেকে নিরাপত্তা দিতে সুরমা-কুশিয়ারা নদীর তীরে টেকসই বেড়িবাঁধ নিমার্ণ ও সর্বত্র গ্যাস সংযোগের দাবীতে জকিগঞ্জ উপজেলা জমিয়তের উদ্যোগে বৃহস্পতিবার জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল গণ-জমায়েত।উক্ত গণ-জমায়েতকে সফল করতে উপজেলা জুড়ে সপ্তাহ ব্যাপী প্রচার-প্রচারণা ও গণ সংযোগ চালিয়ে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

দলীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার প্রধান অতিথি দলের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক এর আগমনকে কেন্দ্র করে শাহগলী থেকে বিশাল মটর শোডাউনের উদ্যোগ নিয়েছে দলটির ছাত্র ও যুব সংগঠন। দুই শতাধিক ছোট-বড় গাড়ীর বহর নিয়ে প্রধান অতিথিসহ তারা অনুষ্ঠানে অংশ গ্রহণ করবেন।

গণ-জমায়েত বাস্তবায়ন কমিটির সদস্য কে.এম মামুন জানান, জকিগঞ্জের মৌলিক দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে এ গণ-জমায়েত অনুষ্ঠিত হচ্ছে। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক দলের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।প্রধান অতিথিসহ নেতৃবৃন্দকে নিয়ে বেলা আড়াই টায় শাহগলী থেকে বিশালগাড়ির বহর নিয়ে কর্মীবৃন্দ সমাবেশের দিকে রওয়ানা হবেন। বাদ আছর জকিগঞ্জ এম এ হক্ব চত্বরে মাওলানা শায়েখ জিয়া উদ্দিন ও মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বক্তব্য রাখবেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪