ঢাকা   ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শুক্রবার, জুন ২০, ২০২৫
  • 124 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

 

 

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পুন:নির্মাণের লক্ষে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে ২৫ লক্ষ টাকার চেক মসজিদ কমিটির কাছে হস্তান্তর করা হয়। আজ শক্রবার (২০ জুন) জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ জুম্মার নামাজের পুর্বে সমস্ত মুসল্লীদেরকে এ চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ২৫ লক্ষ টাকার ফাউন্ডিং চেক হস্তান্তর করা হয় এবং ধারাবাহিক ভাবে আরো দুটি ফাউন্ডিং চেক হস্তান্তরের মাধ্যমে জকিগঞ্জ জামে মসজিদের পুননির্মাণ কাজে কোটি টাকা সহায়তার আশ্বাস প্রদান করেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ।

মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমদ ও জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র জয়েন্ট সেক্রেটারি আখতারুজ্জামানের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান জকিগঞ্জী, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সহসভাপতি মাওলানা আব্দুর রহমান, সহসভাপতি জয়নাল আবেদীন, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের ভাইস প্রেসিডেন্ট জয়নাল আহমদ,লিজেন্ড পার্ক মসজিদে ইমাম ও খতিব মাওলানা লুৎফর রহমান, জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ তাফাদার,লন্ডন প্রবাসী হাসান আহমদের পিতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল খালিক,খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, মসজিদ কমিটির সহ সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন তাপাদার, কোষাধক্ষ্য আব্দুল মুক্তাদিরসহ মসজিদ কমিটির সকল দায়িত্বশীল ও জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়িক বৃন্দ।

উক্ত অনুষ্ঠানে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের দায়িত্বশীলরা বলেন আজ আমরা ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশাবাদী আরো দুটি চেক হস্তান্তরের মাধ্যমে কোটি টাকা জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পুননির্মাণ কাজে সহায়তা করার চেষ্টা করবো । এমনকি যতদিন মসজিদের পুননির্মাণের কাজ চলতে থাকবে ততদিন জকিগঞ্জ অ্যাসোসিয়েশন ইউকে আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

বক্তারা আরও বলেন, এ মসজিদ আমাদের, আমরা দেশে আসলেই এ মসজিদে নামাজ আদায় করার চেষ্টা করি।এই মসজিদে ইমাম ও খতিব মুফতি আবুল হাসান অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। আমাদের এসোসিয়েশন ইউকের সদস্যরা লন্ডনে বসেও নিয়মিত উনার ওয়াজ শুনেন।আমরা শুধু মসজিদের জন্যই কাজ করছি না, পুরো জকিগঞ্জবাসীর জন্য কাজ করছি। গত বন্যায় জকিগঞ্জে ১৩ টি ট্রাক খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আপনারা দোয়া করবেন আমরা যেন সব সময় জকিগঞ্জবাসীর পাশে থাকতে পারি।

জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসান জকিগঞ্জীর দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪