ঢাকা   ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫
  • 89 শেয়ার

আব্দুস শহীদ শাকির, জকিগঞ্জ (সিলেট) ।

 

 

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদকে গ্রেফতার করা হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি ২০২৫ ইং, মঙ্গলবার ভোর ৪টার দিকে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্নার সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় পুলিশের একটি টিম সুলতানপুর (গঙ্গাজল) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) কাজী খোরশেদ আলম, এসআই (নিরস্ত্র) অপু সরকার এবং এএসআই (নিরস্ত্র) আব্দুল আজীম। তাদের সঙ্গে আরও ছিলেন কনস্টেবল সুমন নাইডু (৯১৬) ও কনস্টেবল শ্রীকুমার গোয়ালা (৬০৪)।

গ্রেফতারকৃত সুজন আহমদ সুলতানপুর (গঙ্গাজল) এলাকার বাসিন্দা। তার পিতা মৃত সুলেমান আহমদ এবং মাতা জাহানারা বেগম। দীর্ঘদিন ধরে পলাতক থাকা সুজন আহমদকে নিজ বসতবাড়ি থেকে আটক করে পুলিশ। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। জকিগঞ্জ থানা পুলিশের এই সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪