ঢাকা   ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীসহ ৪ জন গ্রেফতার।

user.backup@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 82 শেয়ার

আব্দুস শহীদ শাকির
‎​জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

 

 

‎সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে গণধর্ষণ মামলার এজাহারভুক্ত একজন এবং মাদক মামলার একজন আসামীও রয়েছে।

‎​সোমবার (০৪ নভেম্বর, ২০২৫) ভোর রাতে জকিগঞ্জ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানা পুলিশ উপজেলার বিরশ্রী এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী এনামুল হক সাবুকে গ্রেফতার করা হয়। এনামুল হক সাবু জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের কাদিপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

‎​জকিগঞ্জ থানা পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, একই অভিযানে গণধর্ষণ মামলায় এজাহার নামীয় একজন, মাদক মামলায় একজন এবং জিআর ওয়ারেন্টভুক্ত একজন আসামীকেও গ্রেফতার করা হয়।

‎জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪