ঢাকা   ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জনগনের পাশে ছিলাম, আজীবন থাকবো, বিএনপির দুঃসময়ের সাহসী কান্ডারি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম

user.backup@gmail.com
  • প্রকাশিত : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
  • 91 শেয়ার

মো: মহিদুল হক শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি বগুড়া

 

প্রায় ১৬ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে শক্তিশালী করতে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। বিএনপির বিগত সময়ে সকল আন্দোলন- সংগ্রামে দুর্দিনে বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তার সাহসী ও বলিষ্ঠ নেতৃত্বে শিবগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনকে একত্রিত রেখেছিলেন।

দলের যে কোনো বিপর্যয়ের সময় রাজপথ থেকে শুরু করে দলের আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারিতে ভূমিকা রেখেছিলেন মীর শাহে আলম। পাশাপাশি দলের দুঃসময়ে দীর্ঘ ১৬ বছর ধরে তিনি হামলা-মামলার শিকারও হয়েছিলেন।

মীর শাহে আলম বলেন, “প্রায় ১৬ বছর ধরে পেশি শক্তি প্রয়োগ করে জনগণের দুর্দশার সময় বিএনপিকে মানুষের পাশে দাঁড়াতে দেয়নি স্বৈরাচারী শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনাসহ গলাবাজ নেতারা পালিয়ে গেছে। গু*ম-খু*ন ও পেশি শক্তি দিয়ে এদেশের মানুষের ওপর জগদ্দল পাথর হয়ে বসে থাকা স্বৈ*রাচার হাসিনা সরকার ভোটবিহীন নির্বাচন করে মসনদে ছিল। অত্যাচার, নিপীড়ন, জুলুম দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনে না, আবারও প্রমাণিত। আমরা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশকে পুনর্গঠন করবো।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ১৬ বছর ধরে শিবগঞ্জ উপজেলা বিএনপি সহ অঙ্গ-সংগঠনগুলোকে নেতৃত্ব দিয়ে শক্তিশালী সংগঠনে রূপ দিয়েছেন মীর শাহে আলম। যার কারণে বগুড়া জেলা ও শিবগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতিতে একজন ত্যাগী ও সফল রাজনৈতিক নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি। বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে ব্যাপকভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তেন এই নেতা। ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপির অনেক নেতা রাজনীতি থেকে দূরে চলে গেলেও রাজনীতিকে আপন করে নিয়েছেন এই পরীক্ষিত নেতা। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তিনি এলাকাছাড়া হয়েছেন। বিএনপির রাজনীতিতে এসে অনেক নি*র্যাত*নের শিকার হন তিনি।

শিবগঞ্জ উপজেলা স্থানীয় রাজনৈতিক মহলের মতে, বিএনপির রাজনীতিতে মীর শাহে আলম দুঃসময়ের কান্ডারী হয়ে আছেন নেতাকর্মীদের পাশে। দেশে গণতন্ত্র ও বিএনপিকে ক্ষমতায় আনতে মীর শাহে আলমের মতো ত্যাগী নেতাকে বিএনপিতে দরকার বলে মনে করেন সাধারণ নেতাকর্মীরা।

এ ব্যাপারে মীর শাহে আলম বলেন, আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করি, তাদের অভয় দেই যাতে তারা কোনো সমস্যা হলে আমাকে জানায়। যাতে আমরা দলীয়ভাবে তাদের সহযোগিতা করতে পারি। অতীতে আমি অসংখ্য মানুষকে সাহায্য- সহযোগিতা করেছি, আগামীতেও যাতে আমরা সাহায্য করতে পারি সেজন্য আমাদের চেষ্টা আছে। আমার রাজনৈতিক সাফল্যে অনেকেই হিংসাত্মকভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “এই এলাকার সাধারণ মানুষের জন্য আমি কাজ করতে চাই। তাদের সুখে-দুঃখে সবসময় আমি তাদের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাল্লাহ।”

০৬সেপ্টেম্বর, ২০২৫

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪