ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জয়পুরহাটে সাদ পন্থীদের কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ

Mizanur
  • প্রকাশিত : রবিবার, ডিসেম্বর ২৯, ২০২৪
  • 131 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট।

 

১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সাদ পন্থীদের হামলা, হত্যাকান্ডে জড়িতদের বিচার ও তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শহরে এ সমাবেশ করেছে সর্বস্তরের ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। সমাবেশে শুরাঈ নেজামের জয়পুরহাট জেলার সাথী আলহাজ্ব আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন পাঁচবিবি বায়তুল নূর জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা জোবায়ের হোসেন, হুমায়ুন কবীর, আমিরুল ইসলাম, মামুনুর রশিদ, আনোয়ার হোসেন, মিজানুর রহমান ও সাইফুল ইসলাম। মুফতি যুবাইর মাহমুদ সাহেবের সঞ্চালনায় সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে টঙ্গীর ইজতেমা মাঠে গভীর রাতে সাদ পন্থীদের হামলা, হত্যাকান্ডে জড়িতদের বিচার ও তাদের সংগঠনের সকল কার্যক্রম বন্ধের দাবী জানান।

সমাবেশের আগে জোবায়ের পন্থীদের এই সংগঠনের নেতা কর্মীরা পাঁচবিবি উপজেলা শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪