ঢাকা   ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত: স্বামী আটক

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
  • 61 শেয়ার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

 

সদর উপজেলার বড় তাজপুর গ্রামে স্বামীর ধারলো অস্ত্রের আঘাতে স্ত্রী নিহত হয়েছেন। পারিবারিক কলহের জেরে স্বামী জহির উদ্দিন (৫২) তার স্ত্রী রোকেয়া বেগমকে (৪৫) গতকাল শ্রক্রবার দিবাগত রাতের কোন এক সময় “দা” জাতীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই রোকেয়া নিহত হন।

ঘাতক স্বামী জহির উদ্দিন একই গ্রামের মৃত অম্পা মন্ডলের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে, এলাকাবাসীর বরাত দিয়ে  জানান,  জহির ও রোকেয়ার দাম্পত্য জীবন চলছিল নানা বিরোধের মধ্য দিয়ে। এরুপ পরিস্থিতিতে গত রাতে জহির তার স্ত্রীকে হত্যা করে বাড়ির টয়লেটের মধ্যে লুকিয়ে থাকেন।

সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ এসে জহিরকে গ্রেফতার করে।

নিহতের মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য  জয়পুরহাট জেনারেল হাসাতালের মর্গে পাঠানো হয়েছে, পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪