ঢাকা   ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ । ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিংড়ার গণমানুষের আস্থায় ইনসাফ ও সমৃদ্ধির নতুন স্বপ্ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আর নেই নাটোর-১ আসনে পরিবর্তনের অঙ্গীকার: গণমানুষের আস্থার প্রতীক হিসেবে উঁকি দিচ্ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নাটোর গড়ার প্রতিশ্রুতিতে ভোটারদের আশ্বস্ত করছেন অধ্যাপক ইউনুস আলী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইঞ্জিনিয়ার- মো: আল-আমিন মোল্যা ও মাসুদ রানা সুমনের গভীর শোক চরম অস্থিরতার রাজনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার সু-বাতাস গণতন্ত্রের বাতিঘর বেগম খালেদা জিয়ার প্রয়াণে জামায়াত আমীরের গভীর শোক ও শ্রদ্ধা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার উপদেষ্টা নির্বাচিত হলেন খান সেলিম রহমান মাদারীপুরে ‌১,২,৩ আসনে লড়বেন ২৮ প্রার্থী ময়মনসিংহ–১১ আসনে বিএনপি-জামায়াতসহ ছয় প্রার্থীর মনোনয়নপত্র জমা

জয়পুরহাটে ০৭ জন নৈশপ্রহরীকে বেঁধে দোকানে দুর্ধর্ষ ডাকাতি।

user.backup@gmail.com
  • প্রকাশিত : শনিবার, এপ্রিল ৫, ২০২৫
  • 102 শেয়ার

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার।

 

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মোহনপুর বাজারে ৭ জন নৈশপ্রহরীকে বেঁধে ৪টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৪৫ লাখ টাকার মালামাল ট্রাকযোগে লুট করে নিয়ে যায় ডাকাতরা।

ক্ষতিগ্রস্থ দোকানীরা জানান, শুক্রবার আনুমানিক রাত ৩ টায় ২০-২৫ জন মুখোশধারি ডাকাতদল একটি ট্রাকে করে আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের মোহনপুর বাজারে আসেন। এরপর ডাকাতরা বাজারে ডিউটিরত ৭ জন নৈশ্যপ্রহরীকে মারপিট শুরু করে বেধে রেখে প্রথমে তারা ওই বাজারের মেহেদী হাসানের কীটনাশকের দোকানে তালা কেটে ৩০ লাখ টাকার কীটনাশক, সাইফুলের মুদিখানার দোকান থেকে নগদ টাকাসহ ৭ লাখ টাকার মালামাল, সানাউল এর কীটনাশক দোকান থেকে আনুমানিক ৫ লাখ টাকার মালামাল ও ফজলুর রহমানের ইলেকট্রনিক দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকার মালামাল একই কায়দায় তালা কেটে ঘন্টাব্যাপী ডাকাতি করে ট্রাকযোগে মাল নিয়ে যায় তারা।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪